ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মাঠে হাঁটাহাঁটিতে মেসিকে ছাড়িয়ে লেভানদোস্কি!

খেলার মাঠে কত ধরনের রেকর্ডই না হয়। কত কিছুরই না হিসাব রাখা হয়, পরিমাপ করা হয়। তাই বলে ফুটবল ম্যাচে হাঁটাহাঁটির হিসাব? হ্যাঁ, চলতি কাতার বিশ্বকাপে ম্যাচ চলাকালীন হাঁটাহাঁটির রেকর্ডে (!) আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। আর্জেন্টিনা শেষ আটে গেলেও প্রি কোয়ার্টার থেকেই বিদায় নিয়েছে পোল্যান্ড।

আর্জেন্টিনার ম্যাচগুলোতে লিওনেল মেসিকে দৌঁড়ানোর চেয়ে বেশি হাঁটতে দেখা যায়। দেখে মনে হতে পারে, তার হয়তো খেলায় মনযোগ নেই। কিন্তু আসল ঘটনা তা নয়। হেঁটে হেঁটেই মেসি নিজের কাজ সেরে ফেলেন। আর্জেন্টাইন মহাতারকার গুরু পেপ গার্দিওলা যেমন বলেছেন, ‘মেসি হাঁটার সময় ডানে-বাঁয়ে তাকায়, প্রতিপক্ষের দুর্বলতার খুঁজতে থাকে। ৫-১০ মিনিট পর মাঠের পুরো মানচিত্র সে মাথায় নিয়ে নেয়। সে বুঝে ফেলে কোন দিক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে।

মেসির এই পর্যবেক্ষণ যে কতটা কার্যকর, তার প্রমাণ আর্জেন্টিনার দুর্দান্ত পারফর্মেন্স। কিন্তু মজার ব্যাপার হলো- মেসি নন, এবারের বিশ্বকাপের এক ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হেঁটেছেন পোল্যান্ডের রবার্ট লেভানদোস্কি! আর্জেন্টাইন তারকা এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি হেঁঁটেছেন মেক্সিকোর বিপক্ষে- ৪৯৯৮ মিটার। আর গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ৫২০২ মিটার হেঁটে তাকে ছাড়িয়ে গেছেন লেভানদোস্কি। পার্থক্য একটাই, লেভানদোস্কি তার দলকে নিয়ে বেশিদূর যেতে পারেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মাঠে হাঁটাহাঁটিতে মেসিকে ছাড়িয়ে লেভানদোস্কি!

আপডেট সময় ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২