সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

পতেঙ্গায় নারী খুনের মামলায় দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ছুরিকাঘাতে ফেরদৌসী আক্তার (৩৭) নামের এক নারী খুনের মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে পতেঙ্গার চড়িহালদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন চড়িহালদা এলাকার রনি (২৮) ও সোলায়মান (৪৮)।

এর আগে ১৪ জুলাই মধ্যরাতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসীকে ছুরিকাঘাত করার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন তা চরমে পৌঁছালে এ মর্মান্তিক পরিণতি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফেরদৌসী খুনের মামলায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পলাতক প্রধান আসামি দেবর রনি ও তার ভাই সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না”

পতেঙ্গায় নারী খুনের মামলায় দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫