ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠলো জুলাই যোদ্ধার লাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। যিনি গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখা গেলে পরে উদ্ধার করেন একদল শিক্ষার্থী।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে মৃত্যুবরণ করছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সুযোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, কয়েকজন ফোনে জানায় যে হলের পুকুরে একটি লাশ ভাসতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে অন্যান্য অফিসারদের নিয়ে এসে পুকুরের মাঝামাঝি জায়গায় লাশ ভাসতে দেখে সবার সহযোগিতা কিনারায় নিয়ে আসি। তাকে ওপরে তোলার পর তিনি বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য ইবি মেডিকেলে নিয়ে আসি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিতভাবে সব বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ

ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠলো জুলাই যোদ্ধার লাশ

আপডেট সময় ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫