রাজধানীর খিলক্ষেতের সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সভায় আগামী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহসভাপতি: মো. মিসবাহ উদ্দিন
যুগ্ম সম্পাদক: মো. মুকুল হোসাইন মৃধা
সাংগঠনিক সম্পাদক: এ. এম. আইয়ুব
কোষাধ্যক্ষ: মো. মতিউর রহমান
প্রচার সম্পাদক: আমির হোসাইন
দপ্তর সম্পাদক: মো. আতিকুর রহমান খান
ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ নুরুল আমিন মজুমদার।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।
নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালীভাবে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর। সবার মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
নতুন কমিটির নেতারা জানান, এলাকাবাসীর জীবনমান উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, নাগরিক সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে এই কমিটি।
নিজস্ব প্রতিবেদক 


















