সংবাদ শিরোনাম ::
বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কয়েকটি দল এবং কিছু ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই, জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া, এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনারও প্রতিবাদ জানান আমিনুল হক। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তার সম্পর্কে মন্তব্য করার আগে রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণই এ দেশের সব ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বর্তমান কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক

আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫