ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, তবু কেন জরিমানার মুখে?

চলতি ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এবারের আসরে ইতোমধ্যে পাঁচটি গোল করেছেন এই ফুটবলার। গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। তারপরও জরিমানার মুখে পড়েছেন এই তারকা। কেন শাস্তি পেতে পারেন এমবাপে?

তার একমাত্র কারণ সাংবাদিকদের মুখোমুখি না হওয়া। অন্য সময় তো বটেই, ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর নিয়ম মেনে যে সাংবাদিকের সঙ্গে কথা বলতে হয় সেখানেও যাচ্ছেন না এমবাপে। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে তার দল।

এ পরিস্থিতিতে ফরাসি ফুটবল ফেডারেশনকে একবার সতর্ক করেছে ফিফা। এরপরও একই ঘটনা ঘটলে জরিমানা করা হবে ফেডারেশনকে। ফিফা সতর্ক করার পর অবশ্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এমবাপে। তিনি বলেছেন, আমি জানি সংবাদ মাধ্যমে কথা না বলায় অনেকে অনেক কিছু বলছেন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু আমি এখন শুধু বিশ্বকাপে মন দিতে চাই। খেলার বাইরে কিছু ভাবতে চাইছি না। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছি না।

এমবাপের এই সিদ্ধান্তের ফলে শাস্তি পেতে পারে ফেডারেশন। তখন কী হবে? ফরাসি এই ফুটবলার জানিয়েছেন, তিনি জরিমানার টাকা দিয়ে দেবেন। এমবাপে বলেছেন, আমি জানি ফেডারেশনকে জরিমানা করা হতে পারে। তেমনটা হলে জরিমানার টাকা আমি দিয়ে দেব। আমি সেটা ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।

রোববার পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করায় বিশ্বকাপে মোট ৯টি গোল হয়ে গেছে এমবাপের। তিনি আগের বিশ্বকাপে করেছিলেন চারটি গোল। এবার বাকিদের থেকে অন্তত দুটি গোলে এখনই এগিয়ে রয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আট গোল করার নজির এত দিন ছিল পেলের। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অষ্টম গোলটি করেছিলেন তিনি। এমবাপে সেই কাজ করে ফেলেছেন ২৩ বছর বয়সেই। গতবারের বিশ্বকাপে তিনি সবচেয়ে কম বয়সে ফাইনালে গোল করার ক্ষেত্রে পেলের পরেই ছিলেন। এবার ব্রাজিলের কিংবদন্তিকেই পেরিয়ে গেলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, তবু কেন জরিমানার মুখে?

আপডেট সময় ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২