ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৫২ বোতল এসকাফ উদ্ধার, যুবক গ্রেপ্তার হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম- মো. আল আমিন (২১)।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One-Stop Crisis Centre) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
তালেবুর রহমান বলেন, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেফতারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫