সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন এ দাম মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটি ৭৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। এতোদিন এ স্বর্ণ স্মারকমুদ্রা ৭২ হাজার টাকায় বিক্রি হতো।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) দেশের বাজারে ভালো মানের স্বর্ণ ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮৭ হাজার ২৪৭ টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, গত ৪ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮৭ হাজার ২৪৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা; এখন বিক্রি হচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকায়। ১৮ ক্যারেটের দাম ২৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ২৮৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৯ হাজার ৪৮৬ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ০৯:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২