ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রাজিল এখনো ফেভারিট, বলছেন মেসি

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ফেভারিটদের মতোই টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। কিন্তু শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গ্রুপ পর্বে ২৪ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড হারায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। তবে সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এমন হারকে খুব একটা গায়ে মাখছে না দলটি। আর এই হারে দলটির ফেভারিট তকমারও পরিবর্তন হচ্ছে না বলে মনে করেন ব্রাজিলের চিরপ্রতিদ্বদন্দ্বী আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামার আগে তেমন বিশ্রামের সুযোগ পায়নি আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচ শেষেই দলটিকে নেমে পড়তে হয়েছে নক আউটের ম্যাচে। তবে এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বিশ্রামের সুযোগ পেয়েছে তারা। মাঠে নামার আগে ৬ দিন বিরতি মেসিদের।

ব্রাজিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘যতটা সম্ভব বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি ব্রাজিল অন্যতম ফেভারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেভারিটদের একটি ব্রাজিল।’

ব্রাজিল এবং ফ্রান্সকে বিশ্বকাপের আগেও ফেভারিট বলছিলেন মেসি। এবার নতুন দল হিসেবে স্পেনের নামও যোগ করেছেন তিনি। তবে সেরার দৌড়ে থাকা অন্যতম দল জার্মানির বিদায় তাকে অবাক করেছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রাজিল এখনো ফেভারিট, বলছেন মেসি

আপডেট সময় ১০:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২