ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

২০০ মিলিয়নে সৌদির ক্লাবে গেলেন রোনালদো

বিশ্বকাপ শুরুর ৩-৪ দিন আগে ক্লাব ও কোচকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিক্রিয়াটাও এসেছে খুব দ্রুত। বিশ্বকাপের মাঝামাঝি সময়েই পর্তুগিজ তারকাকে ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন ঠিকানা খুঁজতে দেরই করেননি রোনালদোও। আগামী জানুয়ারি থেকে সৌদির ক্লাব আল নাসেরে খেলবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। 

আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তিটা হয়েছে আড়াই বছরের। চুক্তি অনুযায়ী, সৌদির এ ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। সোমবার চুক্তির বিষয়টিতে সম্মত হয়েছে দুপক্ষ, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

২০০ মিলিয়নের এ চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন রোনালদো। প্রতিযোগিতায় কাছাকাছি থাকা নেইমার ও মেসির আয় যথাক্রমে ৭০ ও ৭৫ মিলিয়ন ইউরো। সুতরাং এ তালিকায় রোনালদোর আশেপাশেও জায়গা হচ্ছে না কারো।

সৌদির আল নাসের ক্লাবটি অবশ্য রোনালদোর মানের নয়। ইউরোপের এলিট সব ক্লাবের থেকে বেশ পিছিয়ে এটা। ক্লাবটিতে কোচের দায়িত্বে আছেন ফ্রেঞ্চ রুডি গার্সিয়া। এ মৌসুমে তাকে সঙ্গ দেবেন সদ্যই ফুটবল থেকে অবসর নেওয়া আলভারো গনজালেজ। তবে দলটিতে গোলরক্ষক হিসেবে অবশ্য থাকছেন ডেভিড ওস্পিনা। নাপোলির সঙ্গে চুক্তি শেষ করে গত মৌসুমেই ক্লাবটিতে এসেছেন কলোম্বিয়ান এ গোলরক্ষক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

২০০ মিলিয়নে সৌদির ক্লাবে গেলেন রোনালদো

আপডেট সময় ১০:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২