ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে চুলের রং পাল্টালেন নেইমার

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। সে ম্যাচে চোট পেয়ে এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। সম্ভাবনা প্রবল, নকআউট পর্বের প্রথম ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরতে যাচ্ছেন তারকা এ ফরোয়ার্ড। 

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন নেইমার। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সেরে নিয়েছেন নিজের রূপচর্চাও। শেষ ষোলর ম্যাচটিতে মাঠে নামার আগে চুলের রং বদলেছেন তারকা ফরোয়ার্ড। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামবে নেইমারের ব্রাজিল।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে চুলে প্লাটিনাম রং করেছেন নেইমার। তাতে তার নতুন ‘আউটলুক’ এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।’

২০১৫ সাল থেকে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। নেইমারের অনেক সতীর্থও মাঝেমধ্যে তার কাছে যান। গত বিশ্বকাপে তাকে নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন নেইমার। শেষ ষোলোয় মেক্সিকো ম্যাচের আগে চুলে সোনালি রং করেছিলেন তিনি। আর সে ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবারের বিশ্বকাপেও এমন কিছুর পুনরাবৃত্তি ঘটে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে চুলের রং পাল্টালেন নেইমার

আপডেট সময় ০৯:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২