ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মিরাজ-মুস্তাফিজে মুগ্ধ

গেল কয়েকদিন ধরে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়েই চলছে উন্মাদনা। তবে গতকাল মিরপুর শেরেবাংলার মাঠে মেহেদী হাসান মিরাজ যেন বাংলাদেশ-বাংলাদেশ বলতে এক প্রকার বাধ্যই করলেন। বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার নায়কই এই টাইগার অলরাউন্ডার।

১৩৬ রানে ৯ উইকেটের পতন, লক্ষ্য ১৮৭। ঠিক এ অবস্থায় রোহিত শর্মা ধরেই নিয়েছিলেন জয় নিয়ে মাঠ ছাড়বে তার দল। তবে পরবর্তী গল্পটা শুধুই মিরাজময়। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার পথ ধরেই ভারতের বিপক্ষে ১ উইকেটের দারুণ এক জয়! এমন একটা জয়ে গোটা বাংলাদেশ ধরেই ভেসেছে আনন্দের জোয়ারে। জিতিয়ে মিরাজ ৩৯ বলে ৩৮ রানে ও মুস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহও মিরাজের এমন ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। মিরাজের সাথে মুস্তাফিজকেও প্রশংসার জোয়ারো ভাসিয়ে রাজিন বললেন, ‘মিরাজের ব্যাটিং অসাধারণ এক কথায়। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে শেষ উইকেট জুটির রেকর্ড এটা। দারুন জুটি করেছে ফিজ-মিরাজ। আজকে যে খেলা খেলেছে মিরাজ, এর আগে আফগানিস্তানের সাথে একটা ম্যাচ খেলছিল এক কথায় চমৎকার। মিরাজকে আমি বলবো যে লুকায়িত প্রতিভার মধ্যে সেরা খেলোয়াড়। মুস্তাফিজ সাথে কাজ করেছি ডিপিএলে। সেখানে দেখেছি সে কিন্তু ভালো ব্যাটিং করে, অনেক কনফিডেন্ট তার মধ্যে রয়েছে। দলের শেষ ব্যাটার হিসেবে তার উপর ভরসা ছিল। কিন্তু সে আজ যেমন খেললো অকল্পনীয়।’

এদিকে দেশসেরা কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ‘অসম্ভব একটা পরিস্থিতিতে ওর স্বাভাবিক যেভাবে খেলতে অভ্যস্থ সেভাবেই ক্রিকেটটা খেলল। সেটাই বোধহয় একটা বড় কারণ সফল হওয়ার। ওর স্বভাবের বাইরে যদি খেলতো তাহলে এরকম একটা ইনিংস খেলা সম্ভব হতো না, বা এই ম্যাচ জয় করা সহজ হতো।’

মিরাজকে সঙ্গ দেওয়া মুস্তাফিজকে নিয়ে ফাহিম বললেন, ‘আমাদের মধ্যে অনেক সময় আত্মবিশ্বাসের অভাব থাকে। সেকারণেই অনেক সময় যোগ্যতা থাকা স্বত্বেও সফল হওয়া যায় না। আত্মবিশ্বাস থাকলে কি হতে পারে সেটাই এই ম্যাচের বড় উদাহরণ এই পার্টনারশিপের। মুস্তাফিজের রোলটা খুবই ভালো ছিল, তাকে কৃতীত্ব দিতেই হবে। ভবিষ্যতে এই ব্যাটিং মুস্তাফিজকে আস্থাশীল করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মিরাজ-মুস্তাফিজে মুগ্ধ

আপডেট সময় ০৩:২২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২