ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কোরিয়াকে উড়িয়ে দিতে মাঠে নামবেন নেইমার!

ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর। ইনজুরি সামলে উঠেছেন দলটির সেরা তারকা নেইমার। সবকিছু ঠিক থাকলে সোমবারই মাঠে নামবেন এই তারকা ফরোয়ার্ড। দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় ব্রাজিল। আর সেই মিশনে মাঠে নামতে প্রস্তুত নেইমার। 

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে বিপাকে পড়েন তিনি। ডান পায়ের গোড়ালিতে আঘাত পান নেইমার। তারপর সেই যে মাঠের বাইরে এখনো তাকে নিয়ে শঙ্কার অন্ত নেই। গ্রুপ পর্বের দুই ম্যাচেই ছিলেন মাঠের বাইরে। এখন খোদ নেইমারই ব্রাজিলের শেষ ষোলো ম্যাচের আগে জানিয়ে দিলেন, তিনি এখন ভালো আছেন।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠের লড়াই। স্টেডিয়াম ৯৭৪-এ এই লড়াইয়ের আগে ব্রাজিল কোচ তিতেও শোনালেন আশার কথা। কোরিয়া চ্যালেঞ্জের আগে বললেন, ‘রোববার বিকেলে অনুশীলন করেছে ও। যদি সে ভালো থাকে, খেলবে। আমি এমন কোনও তথ্য দিতে চাই না যা সত্যি নয়। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে খেলবে নেইমার।’

কিছুটা রহস্য তো থাকল। তবে ব্রাজিল দলটাই এখন ইনজুরির কবলে দিশেহারা। গ্যাব্রিয়েল জেসুস ছিটকেই গেছেন গোটা বিশ্বকাপ থেকে। দানিলোও শঙ্কায়। এখন যদি সেরা তারকা নেইমার সেরে উঠেন, তবেই রক্ষা। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো ল্যাসমার শোনালেন আশার কথা, ‘দেখুন, নেইমারের ব্যাপারে ভাবার সময় আমাদের হাতে আছে। ওর ভালো সম্ভাবনা আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কোরিয়াকে উড়িয়ে দিতে মাঠে নামবেন নেইমার!

আপডেট সময় ০৩:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২