ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

১০ ডিসেম্বরের সমাবেশ: রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে লিফলেট বিতরণ করছে বিএনপি।

সোমবার (৫ নভেম্বর) রাজধানীর বেইলি রোড ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ করার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১০ তারিখ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এখন পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করে রিজভী বলেন, দেশের ৯টি বিভাগে ইতমধ্যে যেভাবে গণসমাবেশ হয়েছে, ঠিক সেভাবে ঢাকায়ও গণসমাবেশ হবে। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার সেটাকে ব্যাহত করতে চাচ্ছে। এসব কর্মকাণ্ড তো ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকার করে থাকে।

গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল থামানো যাবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, আমরা যাদেরকেই লিফলেট দিচ্ছি তারাই বলছেন আমাদের সমাবেশে তারা উপস্থিত থাকবেন। তাদের মনের আকুতি ও আকাঙ্ক্ষা কিন্তু সরকার বন্ধ করতে পারবেনা।

শিগগিরই ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

১০ ডিসেম্বরের সমাবেশ: রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় ০২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২