ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সারা দেশে সিপিবির বিক্ষোভ ১২ ডিসেম্বর

টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার, কাদের অনুমোদনে ব্যাংক ঋণ অনুমোদন পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ এবং গণশুনানি ছাড়া গ্যাস-বিদুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ১২ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির প্রেসিডিয়াম সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, শাহিন রহমান, অধ্যাপক এএন রাশেদা প্রমুখ।

সভায় নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর দাবি জানিয়ে নেতারা বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আওয়ামী সরকারের কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে সব বাম প্রগতিশীল দল, ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে হবে।

সভায় সমাবেশ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সভা ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সারা দেশে সিপিবির বিক্ষোভ ১২ ডিসেম্বর

আপডেট সময় ০২:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২