ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আর দুটি গোল হলে মেসির উপরে থাকছে না কেউ

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে ৮ গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন মেসি। পেশাদার ফুটবলে এটা ছিল তার হাজারতম ম্যাচ। আর এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মেসি। করেছেন একটি গোল। তার গোলেই ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৩৫ মিনিটে। অস্ট্রেলিয়া বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির মারা ফ্রি কিক হেড দিয়ে প্রাথমিকভাবে বিপদমুক্ত করেন অজি ফুটবলার সাউটার। কিন্তু দ্রুতই বল দখলে নেয় আর্জেন্টিনা। আগের ম্যাচের অন্যতম নায়ক ম্যাক অ্যালিস্টার বল কেড়ে নিয়ে পাস বাড়ান বক্সের মধ্যে ঢুকে পড়া নিকোলাস ওতামেন্দিকে। আর্জেন্টিনা রক্ষণভাগের স্তম্ভ ওতামেন্দি মেসির উদ্দেশে বল বাড়ান। প্রায় ১৫ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা ভলিতে গোল করেন মেসি।

এটি বিশ্বকাপের ইতিহাসে তার অষ্টম গোল। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে মেসির তৃতীয় গোল। ১-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যারাডোনার ৮ গোলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। তার বিশ্বকাপে ৯ গোল রয়েছে। তার সামনে এখন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ স্কোরার তিনি। তার রয়েছে ১০ গোল।

আর এক গোল করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন মেসি। ২ গোল করলে গড়বেন নতুন কীর্তি। পারবেন কি মেসি?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আর দুটি গোল হলে মেসির উপরে থাকছে না কেউ

আপডেট সময় ১২:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২