সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

সাকিবের স্পিন জাদুতে দুইশ’র আগেই অলআউট ভারত

ভারতীয় ব্যাটারদের রীতিমতো নাচিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের একাদশ ওভারে বোলিংয়ে এসে ভারতীয়দের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুটা করেন। এরপর মিডল ওভারে যখনই প্রয়োজন পড়েছে তখনই ব্রেক থ্রু এনে দিয়েছেন তারকা এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিংয়ে নামের পাশে যোগ করেছেন আরেকটি পাঁচ উইকেট। আর তাতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন গুড়িয়ে গেছে দুইশ রানেরও কমে। 

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-এবাদতদের তোপে ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয়েছে শক্তিশালী ভারত।

ব্যক্তিগত ২৭ রানে আউট ভারত অধিনায়ক। তাকে বোল্ড আউটের ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই ফের সাকিব ম্যাজিক। ভারতের সেরা অস্ত্র কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান কোহলি ৯ রান করে। দুর্দান্ত ক্যাচ লিটনের। হতাশই হলেন কোহলি।

৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের শিবিরে কিছুটা আশার সঞ্চার করেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। তবে ভারতের দলীয় ৯২ রানে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার আয়ারকে ফেরান এবাদত হোসেন। ব্যক্তিগত ২৪ রানে লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

এই জুটি ভাঙার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। পরের দুই ওভারে আরও তিন উইকেট ফেলেন সাকিব-এবাদত। ৩৫ তম ওভারে দীপক চাহারকে এলবিডব্লিউ করে ফিরিয়ে নিজের নম্বর পাঁচ উইকেটটা তুলে নেন সাকিব।

বিশাল বিপদের মুখেও সিরাজকে নিয়ে একটু একটু করে আগাতে চেষ্টা করছিলেন রাহুল। কিন্তু তাকে সেই সুযোগটা দিলেন না এবাদত। ভারতের শেষ আশা কে এল রাহুলকে ৭৩ রানে ফেরান ডানহাতি এ পেসার। শেষ উইকেটটাও নিয়েছেন তিনিই। তাতে ম্যাচে তার উইকেট সংখ্যা গিয়ে দাড়িয়েছে চারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

সাকিবের স্পিন জাদুতে দুইশ’র আগেই অলআউট ভারত

আপডেট সময় ০৩:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২