সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ভারতকে চেপে ধরেছেন সাকিবরা

সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের স্পিন আক্রমণে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ভারতীয় ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ভারতের শক্তিশালী টপ অর্ডারকে নিয়ন্ত্রণে রেখেছেন এই দুই স্পিনার। মিডল ওভারে ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়াস আয়ারকে নিয়ে কিছুটা মেরামতের চেষ্টা করলেও সাকিব-এবাদতদের তোপে দুই সঙ্গীকেই হারিয়েছেন কে এল রাহুল। 

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় রোহিত শর্মার দল। শিখর ধাওয়ানকে ফিরিয়ে শুভ সূচনা করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ম্যাচের এগারো তম ওভারে সাকিব আল হাসান ফেরেন চিরচেনা ভূমিকায়। সেই ওভারে রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরে বাংলাদেশ।

৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের শিবিরে কিছুটা আশার সঞ্চার করেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। তবে দলীয় ৯২ রানে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার আয়ারকে ফেরান এবাদত হোসেন। ব্যক্তিগত ২৪ রানে লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন রাহুল। কিছুক্ষণ তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু আবারও সাকিবের বাধা। ওয়াশিংটনকে ১৯ রানে ফিরিয়ে আবারও রানের লাগাম টানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই জুটি ভাঙার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। পরের দুই ওভারে আরও তিন উইকেট ফেলেন সাকিব-এবাদত। ৩৫ তম ওভারে দীপক চাহারকে এলবিডব্লিউ করে ফিরিয়ে নিজের নম্বর পাঁচ উইকেটটা তুলে নেন সাকিব। তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ভারতকে চেপে ধরেছেন সাকিবরা

আপডেট সময় ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২