ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভালো আছেন পেলে, দেখছেন ব্রাজিলের খেলাও

আগের রাতে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গুঞ্জন-ভাল নেই পেলে। ফুটবল সম্রাট জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন খবরও ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে খোদ ব্রাজিলের এই কিংবদন্তি জানালেন, তিনি ভাল আছেন।

পেলের ভেরিফারেড ইনস্টাগ্রাম পোস্ট তেমনটাই জানাচ্ছে। স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে জানালেন স্বস্তির খবর। নিশ্চিত করলেন কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। সুস্থ হয়ে উঠার ব্যাপারে অনেক আশাবাদী এই লিজেন্ড!

ঠিক এমন অবস্থায় পেলের বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্ধুরা, আমি চাইছি আপনারা সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি অনেক আশাবাদী। নিয়মিত চিকিৎসা চলছে আমার। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার। সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে দারুণ শক্তি যোগাচ্ছে।’

তিনবারের বিশ্বকাপ জয়ী মহাতারকা একইসঙ্গে জানালেন বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন তিনি,  ‘আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভালো আছেন পেলে, দেখছেন ব্রাজিলের খেলাও

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২