সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রোহিতের পর কোহলিকেও ফেরালেন সাকিব

শুরুতে মেহেদী হাসান মিরাজের আঘাত। এরপর সাকিব আল হাসান চিরচেনা ভূমিকায়। দুইয়ে মিলে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার মিরপুরে মাঠে নেমেছে টাইগাররা। 

টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। দলকে প্রথম সাফল্য এনে দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার।এরপর দলীয় ৪৮ রানে ফের ভারতকে আঘাত। এবার সাকিব ফেরান রোহিত শর্মাকে।

রোববারের ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন দাসের নেতৃত্বের অভিষেক হলো। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদও। আর চোটের জন্য ভারত পায়নি জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে।

বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহানের। ভারতের একাদশে অভিষেক হতে যাচ্ছে কুলদীপ সেনের। এছাড়া একাদশে রয়েছেন বিরাট কোহলি-রিশাব পান্থের মতো ক্রিকেটাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রোহিতের পর কোহলিকেও ফেরালেন সাকিব

আপডেট সময় ০১:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২