ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ফিফা কর্মীকে কনুইয়ের আঘাত, বড় শাস্তির মুখে ফুটবলার!

গত শুক্রবার ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে উরুগুয়ে। সেই ম্যাচের পর মাঠেই ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা। শেষ ষোলোতে উঠতে না পারার ‘জ্বালায়’ রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের ফুটবলাররা। রেফারির কিছু সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান তারা। তবে উরুগুয়ের ফুটবলার হোসে জিমেনেজ যে কাজ করেছেন, তার জন্য বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে।

ম্যাচের পরেই সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে জিমেনেজকে দেখা গেছে ফিফার কম্পিটিশন ডিরেক্টরকে কনুই দিয়ে আঘাত করতে। মাথার পেছনে আঘাত করেন তিনি। এখানেই থামেননি। চেঁচিয়ে রেফারিদের প্রকাশ্যে ‘চোর’ বলে সম্বোধনও করেন। এটাও বলে দেন, তার কথা রেকর্ড করে রাখতে। অকথ্য ভাষায় আরও অনেক কিছু বলেছেন তিনি।

উরুগুয়ে-ঘানা ম্যাচে রেফারি ছিলেন জার্মানির ড্যানিয়েল সিবার্ট। শেষ কয়েক মিনিট বার বার তার ওপর চাপ দিচ্ছিলেন উরুগুয়ের ফুটবলাররা। কিন্তু তাতে কোনো ফল আসেনি। ম্যাচ শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সিবার্টকে ঘিরে ধরেন কাভানিরা। মাঠ ছেড়ে তখন টানেলের দিকে এগোচ্ছিলেন সিবার্ট। কিন্তু উরুগুয়ের ফুটবলাররা তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছিলেন। সেই সময়েই আঘাত করেন জিমেনেজ। রেফারিকে উদ্ধার করতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। বাকি সময়টা সিবার্টকে ঘিরে ছিলেন তারা। সাজঘর পর্যন্ত সেভাবেই রেফারিকে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে উরুগুয়ে। দু’বারের ট্রফি জয়ী দল হেরে গিয়েছে গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ফিফা কর্মীকে কনুইয়ের আঘাত, বড় শাস্তির মুখে ফুটবলার!

আপডেট সময় ১২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২