সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভারতে প্লেন বিধ্বস্ত, আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়ান কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফ্লাইট এআই১৭১-এ ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
প্লেন বিধ্বস্ত হওয়ার পর থেকেই ঘটনাস্থলে গাঢ় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং যানবাহন অন্য দিকে ঘুরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র আরও জানান, জরুরি উদ্ধার ও তদন্ত কাজের সুবিধার্থে উড়ান পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন কার্যক্রম ফের শুরু হবে, তা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভারতে প্লেন বিধ্বস্ত, আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৪:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫