সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু তার নির্বাচনী এলাকায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

গতকাল বুধবার (১১ জুন) বৈকালে তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি দেবনাগর, মস্কিপুর, পতিসর, মনিয়ারী, নওদুলী বাজার, মারিয়া ও ভাটকৈ বাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে আনোয়ার হোসেন বুলু এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে বিএনপি নেতৃত্বের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচনী এলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন। ঈদ উপলক্ষে তার এ জনসংযোগ সফরকে এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ

আপডেট সময় ১১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫