সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

আওয়ামী লীগ নেতা এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় বঙ্গবন্ধু পরিষদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের আয়োজনে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) এলিফ্যান্ট রোডে একটি রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা থাকাকালে তাকে দূরদর্শী পরামর্শ দিয়ে এ দেশকে উন্নয়নশীল দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। দেশ ও জাতির সংকটময় দুঃসময়ে বঙ্গবন্ধুর সৈনিকদের পাশে থেকে অসীম সাহস, উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। দেশের তথা বৈশ্বিক এ সংকটময় মুহূর্তে এস এ মালেকের সুস্থ থাকা খুবই প্রয়োজন।

অনুষ্ঠানে বর্ষীয়ান এ রাজনীতিবিদের রোগ মুক্তির জন্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশবাসীকে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয়।

বঙ্গবন্ধু পরিষদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের সভাপতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দৈনিক ভোরের আকাশ সম্পাদক মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের খ্যাতিমান অধ্যাপক আ ব মা ফারুকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

আওয়ামী লীগ নেতা এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট সময় ১১:১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২