সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

মাঠে নেমেই বিরাট মাইলফলক ছুঁয়ে দিলেন মেসি

আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি। আল রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে নেমেই বিরাট এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টাইন মহাতারকা আজ খেলতে নামছেন তার ১০০০তম আনুষ্ঠানিক ম্যাচ। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বার্সেলোনায়। সেখানে খেলেছেন ১৭ বছর। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়েও অভিষিক্ত হন তিনি।

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচ খেলে তিনি পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে। সেখানে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেকের পর থেকে তিনি খেলেছেন ১৬৮ ম্যাচ। আলবিসেলেস্তেদের জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার। আজ ১৬৯তম ম্যাচে নেমেই মাইলফলকটা ছুঁলেন তিনি।

এই ম্যাচগুলোয় তিনি গোল করেছেন ৯৩টি। দলকে জিতিয়েছেন ২০২১ কোপা আমেরিকা শিরোপা। এছাড়াও তিনবার দলকে নিয়েছেন কোপা আমেরিকার ফাইনালে। বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন একবার।

এই বিশ্বকাপে আর্জেন্টিনার আরও একটা রেকর্ড মেসি ভেঙে ফেলেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলার রেকর্ড। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে আজ নিজের ২৩তম ম্যাচে খেলছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

মাঠে নেমেই বিরাট মাইলফলক ছুঁয়ে দিলেন মেসি

আপডেট সময় ০৩:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২