সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ব্রাজিলের আরেক দুঃসংবাদ, বিশ্বকাপ শেষ তারকা ফরোয়ার্ডের

ইনজুরির কারণে মাঠের বাইরে দলের সেরা ফুটবলার নেইমার। গ্রুপ পর্বে এক ম্যাচ খেলেই সাইডলাইনে। নকআউট পর্বে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার দলে থাকা নিয়েও আছে শঙ্কা। এরমধ্যে আরেক দুঃসংবাদ ব্রাজিলের। ফেভারিটদের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের কাতার বিশ্বকাপ শেষ।

জেসুস বিশ্বকাপের বাকি অংশ মিস করবেন। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। ডাক্তারি পরীক্ষা শেষে শনিবার এই দুঃসংবাদ এসেছে গণমাধ্যমে।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল ফুটবল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, ডান হাঁটুতে ব্যথা অনুভব করছেন দলের দুই ফুটবলার অ্যালেক্স টেলেস আর গ্যাব্রিয়েল জেসুস। এখানে টেলেসের আঘাত মারাত্মক না হলেও জেসুস অনেকটা সময়ের জন্য চলে যাচ্ছেন মাঠের বাইরে।

কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে। হেক্সা মিশনে মধ্যপ্রাচ্যে আসা ব্রাজিল শুরু থেকেই আছে ইনজুরি নিয়ে বিপাকে। দলের সেরা অস্ত্র নেইমার আউট প্রথম ম্যাচ খেলেই। নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। যদিও পায়ের চোটের উন্নতি হচ্ছে তার। শুধু নেইমার নন দানিলো ও সান্দ্রোও ফিট নন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ব্রাজিলের আরেক দুঃসংবাদ, বিশ্বকাপ শেষ তারকা ফরোয়ার্ডের

আপডেট সময় ০৬:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২