ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

পোল্যান্ডের বিপক্ষে পেশিতে চোট পাওয়ায় কিছুটা শঙ্কা আছে আনহেল দি মারিয়ার খেলা নিয়ে। শুক্রবার তিনি আলাদা অনুশীলন করেছেন। গুরুতর কিছু না হওয়ায় শনিবার শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে।

কাতারে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে হারলেও শেষ দুটি জিতে নকআউট পর্ব নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অফ সিক্সটিনের প্রথম দিনেই আস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, তা নিয়ে বেশ ভাবতে হচ্ছে দলটির কোচ লিওনেল স্কালোনিকে। নকআউট পর্বে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামবেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে পেশিতে চোট পাওয়ায় কিছুটা শঙ্কা আছে আনহেল দি মারিয়ার খেলা নিয়ে। শুক্রবার তিনি আলাদা অনুশীলন করেছেন। গুরুতর কিছু না হওয়ায় শনিবার শুরুর একাদশে দেখা যেতে পারে মারিয়াকে।

স্কালোনি শুক্রবার অনুশীলনের আগে বলেছিলেন, দি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত তিন ম্যাচেও একাদশে কম-বেশি পরিবর্তন এনেছেন স্কালোনি। সম্ভাবনা আছে এই ম্যাচেও।

মিডফিল্ডে স্কালোনির ভরসা কুড়িয়েছেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেস। আর মেসির সঙ্গে দেখা যেতে পারে পাপু গোমেজ অথবা হোয়াকিন কোরেয়াকে।

এদিকে একাদশ মোটামুটি সেট হলেও দুশ্চিন্তা আছে টানা খেলার ধকল নিয়ে। মাত্র দুই দিনের বিরতি দিয়ে দুটি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নায়ুয়েল মোলিনা/গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও পাপু গোমেজ/হোয়াকিন কোরেয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আপডেট সময় ০৫:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২