ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দোহা থেকেও ব্রাজিলের খেলা উপভোগ হলো না সুমনের

ভাগ্যের লিখন না যায় খন্ডন! ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ দেখতে লুসাইল স্টেডিয়ামে রওনা হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে ছিলেন আরো দুই সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, জাভেদ ওমর বেলিম ও সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় রাসেল কবির সুমন। পুরো খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের। 

শুক্রবার স্টেডিয়াম পৌঁছানোর পরপরই ঢাকা থেকে খবর আসে জাভেদ ওমরের দুলাভাই আর নেই। এই খবর আসার পর চারজনের আর ব্রাজিলের ম্যাচ উপভোগ করত অল্প সময় পরেই দোহার হোটেলে ফিরেন তারা। বন্ধু জাভেদ ওমরকে সময় দিয়েছেন সবাই। জাভেদ কাল রাতের ফ্লাইটেই দেশের উদ্দেশ্যে রওনা হন।

বিশ্বকাপ ফুটবলের ম্যাচ টিকিট সোনার হরিণ। সারা বিশ্ব থেকে একটি টিকিট পাওয়ার জন্য চলে লড়াই৷ বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও ব্যাডমিন্টন খেলোয়াড় বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচের টিকিট কিনেছিলেন। পর্তুগাল -উরুগুয়ে, আর্জেন্টিনা- পোল্যান্ড ও ক্যামেরুন ব্রাজিল ম্যাচের টিকিট অনলাইন থেকে কিনেছিলেন। সুমন জাভেদ ও সানোয়ার আর্জেন্টিনার সমর্থক, ব্যাডমিন্টন তারকা সুমন পর্তুগাল। তারা তিন জন গত দুই ম্যাচ নিজেদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারলেও হাবিবুল বাশার সুমন তার প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দোহা থেকেও ব্রাজিলের খেলা উপভোগ হলো না সুমনের

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২