সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করবে জাপা

আগামী ৬ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি (জাপা)। ওইদিন বেলা ১১টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সভা করবে জাপা।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় তিনি সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) জাপার দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি প্রতি বছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে।

ওইদিন গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ক্ষমতা ছাড়ার ওইদিনকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। আর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে দিনটি পালন করে আসছে এরশাদের দল জাতীয় পার্টি।

দিবসটি উপলক্ষে ৬ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করবে জাপা

আপডেট সময় ০২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২