ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এ আদেশ দেন।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস তালুকদার আদালতে হাজির হয়ে এজাহারনামীয় ৯ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এরপর মামলার নথি পর্যালোচনা করে আদালত পলাতক আসামি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবসহ অন্যান্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

কলাপাড়া বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট মামলা করা হয়।
মামলার বাকি আসামিরা হলেন- উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মোতালে তালুকদার, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫