ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

এনআইডির পরিচালকসহ ইসির আট কর্মকর্তাকে বদলি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদের এই আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মো. শহীদুর রহমানের সই করা আলাদা আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এসব বদলি করা হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক করা হয়েছে। এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে। সাধারণ সেবা শাখার উপসচিব মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে এনআইডির পরিচালক হিসেবে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপ-পরিচালক এবং এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে বদিল করে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনে উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপ-পরিচালক করা হয়েছে।
এসব কর্মকর্তার মধ্যে উপ-পরিচালক মো. রশিদ মিয়া এবং ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এর আগে বদলি করা হলেও তারা নতুন কর্মস্থলে যোগ দেননি। গত বছরের ১৪ অক্টোবর মো. রশিদ মিয়াকে বদলি করে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়। এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে বদলি করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়। কিন্তু তারা ইসির ওই আদেশ কর্ণপাত না করে ঢাকায় থেকে যান।

বদলি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা যাদের বদলি করেছি, তা কার্যকর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণেই এসব কর্মকর্তা বদলি করা হয়েছে এবং এটা বাস্তবায়নের দায়িত্বটাও আমাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এনআইডির পরিচালকসহ ইসির আট কর্মকর্তাকে বদলি

আপডেট সময় ০৮:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫