ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

শীতে গলায় ও বুকে কফ জমে আছে? জানুন ঘরোয়া সমাধান

অনেকেই আছেন, শীতের শুরুতে ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন। ফলে সর্দি-কাশি, গলা ব্যথা, বুকে কফ জমার সমস্যা দেখা যায়। এগুলো সাধারণ সমস্যা মনে হলেও, সময় মতো এর চিকিৎসা না করা হলে শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে। তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনি ঘরোয়া উপায়ে এই সব সমস্যা কমানোর প্রাথমিক চেষ্টা করতে পারেন। 

তাহলে চলুন জেনে নেই এমন কিছু ঘরোয়া উপায়, যা গলায় ও বুকে কফ জমার সমস্যা উপশমে বিশেষ কার্যকরী-

লবণ পানি দিয়ে গার্গল করলে গলা দ্রুত পরিষ্কার হয়। এক গ্লাস গরম জলে ২-৩ টেবিল চামচ লবণ মেশান। এটি দিয়ে ভালো ভাবে গার্গল করুন। প্রতিদিন দুই বেলা দুই থেকে তিন ঘণ্টা অন্তর গার্গল করুন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রমণ প্রতিরোধেও এই ঘরোয়া চিকিৎসা দারুণ কার্যকর।খেতে হবে মধু ও আদা

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ আদার রস মিশিয়ে খেতে হবে। গলা ব্যথা এবং শুষ্ক কাশি উপশমের জন্য প্রতিদিন তিনবার খান এটি। আদা গলা ব্যথা কমায়, মধু কাশি নিয়ন্ত্রণে সহায়তা করে।

ভেষজ চা খান

পিপারমিন্ট চা কফের চিকিৎসায় কার্যকর। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে।

এসেনশিয়াল অয়েল দিয়ে স্টিম নিতে হবে

কফ পাতলা করার জন্য স্টিম নিন। দিনে একবার বা দুইবার এটি করতে পারেন। স্টিম নিলে আপনার শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে জমে থাকা কফ পরিষ্কার হবে। তবে গরম জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালে এটি আরও কার্যকর হতে পারে।

পুষ্টিকর খাবার খেতে হবে

কফের সমস্যা দূর করতে খাওয়া-দাওয়ারও দিকে নজর দিন। এলাচ, পেঁয়াজ, আনারস, আদা, রসুন এবং গোলমরিচ বেশি বেশি খেতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

শীতে গলায় ও বুকে কফ জমে আছে? জানুন ঘরোয়া সমাধান

আপডেট সময় ০১:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২