সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

অঘটন মানছেন সমর্থকরা ক্যামেরুনের কাছে ব্রাজিলের হার

ক্যামেরুনের কাছে ১-০ গোলে ব্রাজিলের পরাজয়কে বিশ্বকাপের অঘটন হিসেবেই দেখছে সমর্থকরা। তবে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠায় উল্লাস প্রকাশ করেছে পুরান ঢাকার ব্রাজিল সমর্থকরা। 

শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগী টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার ও লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর ও এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা।

সমর্থকরা মনে করেন, আজকের ম্যাচে জয় পেলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে ব্রাজিলই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারত। ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করায় আজকে টিমটি তেমন শক্তিশালী করে মাঠে না নামানোর কারণেই ক্যামেরুনের কাছে হেরেছে বলেও মনে করেন সমর্থকরা।

তাসমিম তাবাসসুম নামের এক ব্রাজিল সমর্থক বলেন, আজকের ম্যাচে ক্যামেরুনকে হালকাভাবে নেওয়ার কারণেই ব্রাজিলকে হারতে হয়েছে। আর এবারের বিশ্বকাপে বড় বড় দলগুলোর ক্ষেত্রে অঘটন লক্ষ্য করতে পারছি । ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা সবাই ম্যাচ হরেছে ছোট ছোট দলগুলোর বিপক্ষে। আজ সেই কাতারে ব্রাজিলও যোগ দিল। আজকের ম্যাচে জয় পেলে ভালো লাগত। ক্যামেরুন আজকের ম্যাচে অনেক ভালো খেলেছে সে কারণেই হয়তো জয় পেয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল সর্বোচ্চ দিয়ে খেলে এবারের বিশ্বকাপে হেক্সা মিশন পূর্ণ করবে বলে প্রত্যাশা করছি।

আরেক সমর্থক মোহাম্মদ ইয়াসিন বলেন, এই ম্যাচটা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষার ম্যাচ ছিল। দুর্ভাগ্যক্রমে হেরে গেছি। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল পূর্ণ শক্তির দল নিয়েই আবার ছন্দে ফিরে আসবে। মূল একাদশের খেলোয়াড়দের চোটের শঙ্কায় মাঠে না নামানোর কারণেই হারতে হয়েছে ব্রাজিলকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

অঘটন মানছেন সমর্থকরা ক্যামেরুনের কাছে ব্রাজিলের হার

আপডেট সময় ০৪:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২