সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

প্রথমার্ধ শেষ করলো দক্ষিণ কোরিয়া রোনালদোদের বিপক্ষে ১-১ গোলে 

দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। তাই এই ম্যাচটি গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়ে তারা উঠসে সেটিই নির্ধারণ করবে। কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে পর্তুগালকে হারাতেই হবে কোরিয়াকে পাশাপাশি উরুগুয়ের ম্যাচের দিকেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি প্রথমার্ধের পর ১-১ সমতায় থেকে বিরতিতে গেছে তারা। পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন রিকার্ডো হোর্তা ও দঃ কোরিয়ার হয়ে গোল করেন কিম ইয়ং গিয়োন।

ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।

এক গোল খেয়েই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক। ম্যাচে আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

প্রথমার্ধ শেষ করলো দক্ষিণ কোরিয়া রোনালদোদের বিপক্ষে ১-১ গোলে 

আপডেট সময় ০৪:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২