সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

শেষ ষোলোই আর্জেন্টিনার প্রতিপক্ষ কে

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। তবে শেষ দুই ম্যাচের জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল লিওনেল মেসির দল। প্রথমে মেক্সিকো এবং পরবর্তীতে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়। এই দুই জয়ে মোট ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখলো আলবিসেলেস্তারা।

মূলত গ্রুপসেরা হওয়ার কারণেই দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না আর্জেন্টিনাকে। তবে শেষ ষোলোই মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ১টায়। ‘ডি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে অস্ট্রেলিয়া।

এদিকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। রাশিয়া বিশ্বকাপে ২০১৮ তে এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

শেষ ষোলোই আর্জেন্টিনার প্রতিপক্ষ কে

আপডেট সময় ১২:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২