সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ডেনমার্কের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

এবারের আসরের ডার্ক হর্স ধরা হচ্ছিল ডেনমার্ককে। গেল ইউরোতে যেমন খেলেছে, তারপর বিশ্বকাপ বাছাইপর্বেও যেমন পারফর্ম করেছে, এরপর আর না বলে উপায় কী ছিল? সেই ডেনিসদেরই আজ ১-০ গোলে হারিয়েছে ‘এশিয়ার দেশ’ অস্ট্রেলিয়া। তাতে ডেনমার্ককে গ্রুপপর্ব থেকে বিদায় করে শেষ ষোলোর টিকিটও কেটে ফেলেছে সকারুরা।

জয়টা দুই দলেরই প্রয়োজন ছিল। তবে অস্ট্রেলিয়ার ছিল ডেনমার্কের চেয়ে কিছুটা কম। ড্র করলেও চলত। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হতো ফ্রান্স তিউনিসিয়া ম্যাচের দিকে। সে ম্যাচে তিউনিসিয়া পয়েন্ট খোয়ালেই ড্রসহ ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে চলে যেত অস্ট্রেলিয়া। ওদিকে ডেনমার্কের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।

এরপরই ডেনমার্ককে মরণকামড়টা দিল অস্ট্রেলিয়া। ম্যাচের ৬২ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে ডেনিস রক্ষণকে ঘোল খাইয়ে গোলটা করেন ম্যাথিউ লেকি। তাতেই দ্বিতীয় রাউন্ডের পথটা আবারও পরিষ্কার করে ফেলে সকারুরা। এরপর কাজটা সহজ ছিল, একের পর এক ডেনিস আক্রমণকে ভোঁতা করে দেওয়া, সেটা কোচ গ্রাহাম আরনল্ডের দল সেরেছে ভালোভাবেই। তাতে ২০০৬ সালের পর প্রথমবারের মতো নিশ্চিত করে ফেলে দ্বিতীয় রাউন্ডের বৈতরণী। আর বিশ্বকাপের আগে ‘ডার্কহর্স’ হিসেবে পরিচিতি পাওয়া ডেনমার্কের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপপর্বেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ডেনমার্কের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২