সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

মেসির চোখে ‘আরও একটা বিশ্বকাপ শুরু হলো’ আর্জেন্টিনার

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনার সব ম্যাচই অনেকটা ‘নকআউট’ গোছের হয়ে গিয়েছিল। হারলেই চলে যেতে হবে খাদের খুব কিনারে। সেই অবস্থা থেকে দুই ম্যাচে মেক্সিকো আর পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সবশেষ আজকের জয়ের পর মেসি জানালেন, তিনি একে দেখছেন আর্জেন্টিনার আরও একটা বিশ্বকাপের শুরু হিসেবে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগের ম্যাচটা আমাদের মনে অনেক শান্তি এনে দিয়েছিল। আজ আমাদের জিততেই হবে, আমরা আজকের ম্যাচটাতে এই ভেবে নেমেছিলাম।’

শেষ ষোলোয় এখন মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেই ম্যাচ নিয়ে মেসির ভাবনা কী? আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। যে কেউ, যে কাউকে হারাতে পারে। এখানে সবই সমান। আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যেমনটা সবসময় নিই।’ আগামী ৪ ডিসেম্বর সেই ম্যাচে সকারুদের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

মেসির চোখে ‘আরও একটা বিশ্বকাপ শুরু হলো’ আর্জেন্টিনার

আপডেট সময় ১১:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২