ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদীর ৫০ লাখ টাকার অনিয়ম ঢামেকে কোটি টাকা লোপাট চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

একদিন পর ফের সূচক পতন, আতঙ্কে বিনিয়োগকারীরা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ নভেম্বর) সূচক পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। কেনার চেয়ে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট।

সূচক ও লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে রোববার (২৭ নভেম্বর) সূচক বৃদ্ধির পর আজ বাজারে সূচক পতন হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও পতন হতে পারে এই ভয়ে বিনিয়োাগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে বড় দরপতন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, সোমবার বাজারে ২৮৯টি প্রতিষ্ঠানের ৬ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। অঙ্কে যার পরিমাণ ৪১৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০টির ও কমেছে ৭৩টির। আর অপরিবর্তিত ছিল ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। এরপরের অবস্থানে ছিল আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সামিট এলায়েন্স পোর্ট, রয়েল হোটেল সি পার্ল এবং পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭২ দশমিক ৮৪ বেড়ে ১৮ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ২১৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৬১১ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ১০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির ও কমেছে ৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি

একদিন পর ফের সূচক পতন, আতঙ্কে বিনিয়োগকারীরা

আপডেট সময় ০৪:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২