ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মিরপুরে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো বিশাল বিক্ষোভ মিছিল। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় আসরের নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে তৌহিদি জনতা ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে।
লাখো মানুষের উপস্থিতিতে বিক্ষোভটি একসময় বিশাল জনসমুদ্রে রূপ নেয়। অংশগ্রহণকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “বয়কট ইসরায়েলি পণ্য”—এই স্লোগানে গর্জে ওঠেন।
বিক্ষোভকারীরা বলেন, “গাজায় যা ঘটছে, তা সরাসরি একটি গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও পক্ষপাতমূলক আচরণই ইসরায়েলের এই বর্বরতার পথ সুগম করেছে।” তারা ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার ও গাজাবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিও জানান।
বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতার একটি অংশ মিরপুর এলাকায় অবস্থিত একটি কেএফসি শাখায় বয়কট ইসরায়েলি পণ্য স্লোগানে ভাঙচুর চালায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মিরপুরে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫