ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বদরগঞ্জে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ নারী পুরুষ শিক্ষার্থীসহ আহত ৭

রংপুরের বদরগঞ্জ পল্লীতে পুর্ব শক্রতার জের ধরে বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় একই পরিবারের নারী পুরুষ ও শিক্ষার্থীসহ ৭জন ব্যক্তি আহত হয়। গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী ও গ্রাসবাসী জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের কৃষক শামছুল হকের সাথে প্রতিবেশী ছয়ের উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার ২৭মার্চ সকাল সাড়ে ১১টায় বাদশা মিয়া ও ছয়ের উদিদ্দন বিভিন্ন এলাকা থেকে ২০-২৫জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে শামছুলের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও তাতে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ীর লোকজন বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদেরকে লাঠি সোডা দিয়ে পিটিয়ে ফোলা জখম করে। আহতরা হলেন, শামছুল হক, শহিদা বেগম, চানমিয়া, সোনা মিয়া, রাজিয়া বেগম, সালমা বেগমসহ স্কুল ছাত্রী নুপুর। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য ভর্তি করে।

এবিষয়ে বাড়ীর মালিক আহত শামছুল হক বলেন, ঘটনারদিন আমার প্রতিপক্ষ বাদশা মিয়া ও ছয়েরউদ্দিন ভাড়াটে লোকজন নিয়ে আমার নির্মাণাধীন পাকা বাড়ীতে হামলা করে। তখন তারা আমার পুরনো ঘরে থাকা ৩লক্ষ টাকা লুটপাট করার পর বাড়ীঘর ভেঙ্গে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসে লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে ছাই হয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর, নগদ টাকা, সোনাদানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৭লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে আমার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি ন্যায় বিচার চেয়ে সন্ত্রাসীদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। ভুক্তভোগী পরিবারের স্কুল ছাত্রী নুপুর সাংবাদিকদের জানায়, প্রতিপক্ষরা আমাদের বাড়ীঘর ভেঙ্গে দেওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমরা এই অন্যায়ের বিচার চাই।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বদরগঞ্জে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ নারী পুরুষ শিক্ষার্থীসহ আহত ৭

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫