ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সমাবেশে যোগ দিচ্ছেন ইমরান, পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান আজ শনিবার রাওয়ালপিন্ডিতে দলীয় সমাবেশে যোগ দেবেন। এর মাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার পর আবারও স্বশরীরে রাজনৈতিক অঙ্গনে ফিরছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে যাওয়ার সময় গত ৩ নভেম্বর ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান। এরপর থেকে ভার্চ্যুয়ালি কর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুটা সুস্থ হওয়ায় আবার স্বশরীরে যোগ দেবেন তিনি।

রাওয়ালপিন্ডিতে ইমরান খান সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসার পর দেশটিতে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে তার সমর্থকরা পিন্ডি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়ার চেষ্টা করতে পারেন।

এ শঙ্কা থেকে ইসলামাবাদের সরকারি অফিস ও কার্যালয়গুলোতে নিরাপত্তা বাড়িয়েছে সরকার। এছাড়া ইসলামাবাদের প্রবেশদ্বারে কনটেইনার দিয়ে রাখা হয়েছে।

ইমরান খান নিজেও টুইট করে রাওয়ালপিন্ডির সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, তার জীবন শঙ্কার মধ্যে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা চিন্তা করে রাওয়ালপিন্ডি যাবেন তিনি। তিনি আরও জানান, তার বিশ্বাস দেশের মানুষ তার জন্য পিন্ডিতে আসবেন।

ইমরান খান সমাবেশে যোগ দেবেন এমন তথ্য প্রকাশের পর পিটিআইয়ের কর্মীরা দলে দলে রাওয়ালপিন্ডি আসছেন বলে দাবি করেছে পিটিআই। তারা টুইটারে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় মানুষ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে পিন্ডির দিকে যাচ্ছেন।

ইসলামাবাদের পুলিশ জানিয়েছে, যদি পিটিআই সমর্থকরা ইসলামাবাদে ঢোকার চেষ্টা করেন তাহলে কঠোর হস্তে তাদের দমন করা হবে।

এদিকে ইমরান খান এমন সময় স্বশরীরে সমাবেশে যোগ দিতে যাচ্ছেন যখন দেশটিতে নতুন সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের নাম ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সমাবেশে যোগ দিচ্ছেন ইমরান, পাকিস্তানে উত্তেজনা

আপডেট সময় ০৪:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২