সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় অবস্থিত নিজেদের একটি পেট্রোল ঘাঁটিতে রকেট হামলার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরার।  

তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে উত্তেজনা চলার মধ্যেই সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল। গত ১৩ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের পর সশস্ত্র কুর্দি দল ওয়াইপিজে এবং পিকেকের ওপর দায় চাপিয়ে সিরিয়ায় অবস্থানরত কুর্দি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা। যদিও ইস্তাম্বুলে বোমা হামলায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে কুর্দি দলগুলো। এরপর থেকে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

নিজেদের ঘাঁটিতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে অবস্থানরত যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি এবং কোনো কিছুর ক্ষতি হয়নি।’

তবে এ হামলা কারা চালিয়েছে সেটি জানায়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

এদিকে সশস্ত্র জঙ্গি দল আইএসআইএসের উত্থান রুখতে সিরিয়ায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সেনারা। আইএসআইএসের বিরুদ্ধে এ লড়াইয়ে তাদের সহায়তা করে থাকে কুর্দি দল ওয়াইপিজে। ফলে তাদের স্থাপনা লক্ষ্য করে তুরস্ক হামলা চালানোর পর দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা

আপডেট সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২