ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২২ নভেম্বর) প্রধান কার্যালয়ে কেক কাটাসহ দেশব্যাপী ১৭৯টি শাখা, ১৪৫টি উপশাখা এবং ৩০৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন, ডা. মো. জাহাঙ্গীর হোসেন, জেবুন্নেসা আকবর ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান ব্যাংকের ২৭ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির উন্নতির জন্য সব কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৯:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২