ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

অগ্নি নিরাপত্তায় বেজা-ফায়ার সার্ভিসের সমঝোতা

অর্থনৈতিক অঞ্চলগুলোতে ফায়ার স্টেশন নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অগ্নি নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষরিত হয়।

বেজার সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, সদস্য (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত সচিব জনাব আবদুল আজিম চৌধুরী, সদস্য (বিনিয়োগ উন্নয়ন) অতিরিক্ত সচিব আলী আহসান; ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফায়ার সার্ভিসের পরিচালকরা এবং বেজা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পক্ষে ব্যবস্থাপক (এমআইএস ও গবেষণা) উপ-সচিব ড. শেখ জোবায়েদ হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আজ দেশের প্রতিটি উপজেলায় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফায়ার স্টেশন স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সেবার দরজা দেশের মানুষের জন্য উন্মুক্ত করা সম্ভব হচ্ছে।’

সমঝোতা স্মারক স্বাক্ষর করায় বেজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ চুক্তির আওতায় উভয়পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে পর্যায়ক্রমে নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

অগ্নি নিরাপত্তায় বেজা-ফায়ার সার্ভিসের সমঝোতা

আপডেট সময় ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২