ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের মানবতার স্বীকৃতি: মুন্নু শেখের পাশে দাঁড়াল কালুখালী উপজেলা প্রশাসন

সাবেক এমপি ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে অভিযুক্ত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক ও জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।

দেশের বর্তমান বাস্তবতায় তিনি এ সমস্ত অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাবেক এমপি ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৪:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪