সংবাদ শিরোনাম ::
জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কারীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর কুশপুত্তলিকা দাহ্য ঘটনার প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানার সামনে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

আজ শনিবার সকালে শহরের গোডাউন এলাকা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। মিছিলটি সদর রোড হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার ছবি ও ব্যানার ফ্যাস্টুন পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মকান্ডের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে থানার সামনে অবস্থান নেন জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের ক্যাডারদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশের প্রতি শ্লোগান দিয়ে থানার সামনের রাস্তা বন্ধ করে দেয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি গাজী, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন। বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে তাদেরকে গ্রেফতারের দাবী জানান।

পরে পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ এসে ছাত্রলীগের ক্যাডারদের অবিলম্বে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা ভোর রাতে শহরে একটি ঝটিকা মিছিল করেছে আমি শুনতে পেয়েছি এবং আমি আমার আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারাও আপনারদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে খুৃজে আমাদের সহযোগিতা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কারীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪