সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতকে হারানোর কৌশল ঠিক করছেন মিরাজ

আসছে ডিসেম্বরের প্রথম দিনেই ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সেই সিরিজের আগে নিজেদের প্রস্তুত করে নিতে গতকাল (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) ওয়ানডে সংস্করণ। আর সেখানে প্রথম ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৮০-৩০০ রান দরকার।

বিসিবি নর্থ জোনের হয়ে এদিন মিরাজ ব্যাট হাতে ২৫ রানের পর বল হাতে নেন ৫ উইকেট। এরপর সাভারের বিকেএসপির মাঠে এই অলরাউন্ডার কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও।

রোহিত শর্মার দলের বিপক্ষে মিরাজ তার ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি যখন খেলি আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেই পছন্দ করি। যেহেতু সামনে ভারতের সাথে আন্তর্জাতিক ম্যাচ আছে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। যে ঘাটতিগুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করতে হবে। ম্যাচ শেষ হল, এরপর অনুশীলন করবো, কোচের সাথে কথা বলবো কোথায় কাজ করতে হবে। তাহলে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতি করতে পারবো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ভারতকে হারানোর কৌশল ঠিক করছেন মিরাজ

আপডেট সময় ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২