সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

হুমকির জবাব পরমাণু অস্ত্রে দেওয়ার কঠোর হুঁশিয়ারি কিমের

এশিয়ার পরমাণু শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে আবারও সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের ওপর হুমকি অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র ব্যবহার করে এর জবাব দেওয়া হবে।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। নিজে উপস্থিত থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন কিম জং উন।

বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে প্রেসিডেন্ট কিম হুঁশিয়ারি দিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের হুমকি বরদাস্ত করা হবে না। এরপর তিনি বলেছেন, যদি শত্রুরা হুমকি অব্যাহত রাখে তাহলে সর্বশক্তি প্রয়োগ করে পরমাণুর জবাব দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র দিয়েই দেওয়া হবে।

এদিকে শুক্রবার যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। এটির ১৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করার ক্ষমতা আছে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এসব সামরিক মহড়ারও তীব্র সমালোচনা করেছেন কিম জং উন। তিনি একে ‘যুদ্ধের আগ্রাসী প্রশিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যদি এসব প্রশিক্ষণ চলতে থাকে তাহলে কঠোরভাবে এগুলো মোকাবিলা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

হুমকির জবাব পরমাণু অস্ত্রে দেওয়ার কঠোর হুঁশিয়ারি কিমের

আপডেট সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২