ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪