সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভারতের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সম্প্রতি ফোনালাপ হয়েছে। তার পরে দুটি দেশই পৃথক বিবৃতি দিয়েছিল।

যেসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়- তাতে যে বাংলাদেশ প্রসঙ্গও ছিল, সেটা ভারতের জারি করা বিবৃতিতে পাওয়া যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া বিবৃতিতে এটা ছিল না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে।

রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে ‘বিস্তারিত আলোচনা’ হয়েছে।

দুই দেশের বিবৃতিতে ফারাক থাকার ব্যাপারে তার ব্যাখ্যা, দুই নেতার মধ্যে ফোনালাপের পরে জারি করা বিবৃতিতে প্রতিটা শব্দ মাপজোক করে, দুই দেশের মতামত নিয়ে জারি করা হয় না।

তিনি আরও জানান, কোনো এক পক্ষের বিবৃতিতে কোনো বিষয়ের উল্লেখ নেই মানে এই নয় যে সেই বিষয়টায় কথা হয় নি। তবে কোনো এক দেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটাকে তুলে ধরতেই পারে বলে তিনি মন্তব্য করেছেন। – বিবিসি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভারতের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান

আপডেট সময় ১০:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪